রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন বিএনপির জন্য

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মাহবুব আলমের জন্য ভোট চাচ্ছেন আজিজুর রহমান। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মাহবুব আলমের জন্য ভোট চাচ্ছেন আজিজুর রহমান। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নির্বাচনী মাঠে দেখা গেছে এক ব্যতিক্রমী রাজনৈতিক চিত্র। ছেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন, অথচ বাবা সক্রিয়ভাবে ভোট চাইছেন বিএনপির প্রার্থীর পক্ষে।

এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহবুব আলম এবারের নির্বাচনে ১০ দলীয় জোটের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই। অন্যদিকে তার বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা ৪নং ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন ধরে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আজিজুর রহমান বাচ্চু মোল্লা রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে একাধিক পথসভায় অংশ নেন। এসব সভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন।

এ বিষয়ে আজিজুর রহমান বাচ্চু মোল্লা জানান, রাজনীতি তার আদর্শ ও অবস্থানের জায়গা। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সুযোগ নেই বলেই তিনি বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে রয়েছেন। তবে বাবা হিসেবে ছেলের জন্য দোয়া করেন বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে এনসিপির প্রার্থী মাহবুব আলম জানান, বিষয়টি তার নজরে এসেছে, তবে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের ৪টি আসনে বর্তমানে ২৯ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির মাহমুদুর রহমান মাহমুদ, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, এনসিপির মাহবুব আলম, বাসদের বিল্লাল হোসেন, গণঅধিকার পরিষদের কাউছার আলম ও এনডিএমের আলমগীর হোসাইন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১০

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১১

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১২

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৩

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৫

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৬

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

২০
X