নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

নাঙ্গলকোটে চাঁদাবাজদের কবর রচনা হবে : ইয়াছিন আরাফাত

নির্বাচনী জনসভায় মুহাম্মদ ইয়াছিন আরাফাতসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা
নির্বাচনী জনসভায় মুহাম্মদ ইয়াছিন আরাফাতসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা

কুমিল্লা-১০ আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাত বলেছেন, আগামী দিনে নাঙ্গলকোটে চাঁদাবাজদের কবর রচনা হবে। প্রতিহিংসার রাজনীতি, গ্রুপিংয়ের রাজনীতি, হানাহানি, মারামারি, কাটাকাটি বন্ধ হবে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নির্বাচনী মিছিল শেষে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি অনার্স কলেজ গেটে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুহাম্মদ ইয়াছিন আরাফাত বলেন, নাঙ্গলকোট ও লালমাইকে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের, টেকসই উন্নয়ন, নাঙ্গলকোট-লালমাইয়ে ফায়ার সার্ভিস নির্মাণ, ট্রেনের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ ও গ্যাস লাইন স্থাপন করা থেকে শুরু করে অবহেলিত এ জনপদের উন্নয়নে আপনাদের খাদেম হিসেবে কাজ করে যাব।

তিনি আরও বলেন, পাশাপাশি একটা কথা বলতে চাই, আজকে ইয়াছিন আরাফাত হিসেবে যেভাবে দেখছেন, আমি এমপি নির্বাচিত হলে জনগণের টাকা লুটপাট করে আখের গোছানোর জন্য এমপি হবো না, একজন এমপির জন্য রাষ্ট্র যে ভাতা বরাদ্দ করে আমি সেই ভাতা পর্যন্ত জনগণের কল্যাণে ব্যয় করব। এ দেশের জনগণের ভালোবাসা, সহযোগিতা নিয়ে ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামীদিনে নতুন বাংলাদেশ গড়ব।

১০ দলীয় জোট মনোনীত প্রার্থী বলেন, আল্লাহর মেহেরবানিতে জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, আপনাদের আশ্বস্ত করতে চাই, জামায়াতে ইসলামীর দ্বারা অন্য কোনো দলের নেতাকর্মী প্রতিহিংসার শিকার হবে না।

ইয়াছিন আরাফাত বলেন, স্পষ্ট ভাষায় বলতে চাই, নাঙ্গলকোট থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডার, ইভটিজিং, মাদকের বিরুদ্ধে যে লড়াইয়ে নেমেছি, ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীককে বিপুল ভোটে নির্বাচিত করে সেই লড়াইয়ে আমরা বিজয়ী হবো, ইনশাআল্লাহ। আগামী ১২ তারিখের নির্বাচন দুটি উদ্দেশ্যকে সামনে নিয়ে, একটি আমাদের এ বাংলাদেশ কোন পথে পরিচালিত হবে, আমাদের সন্তানদের কর্মপন্থা কীভাবে পরিচালিত হবে, একটি রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে আদর্শ রাষ্ট্র গঠনের পথে অগ্রসর হওয়ার লক্ষ্যে জাতীয় যে সংস্কার পক্ষে একটি ‘হ্যাঁ’ ভোট অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এ দেশের জনগণ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে অগ্রযাত্রার নেয়ামক শক্তি হিসেবে ১২ তারিখে ‘হ্যাঁ’ ভোট দেব ইনশাআল্লাহ। পাশাপাশি ন্যায় ও ইনসাফের প্রতীক ১০ দলীয় ঐকমত্যের প্রতীক জামায়াতে ইসলামী আগামীদিনে এ সমাজের এ রাষ্ট্রের দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হবে।

উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন- ব্যবসায়ী ড. দেলোয়ার হোসেন, সিআইপি মাওলানা গোলাম কবির ভূঁইয়া, এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সোলাইমান মীর, পৌরসভা জামায়াতের আমির হারুনুর রশিদ, খেলাফত মজলিসের সেক্রেটারি হাফেজ নুর ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১০

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১১

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১২

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৩

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৪

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৫

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৬

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৭

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৮

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৯

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

২০
X