লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন : ইসি সানাউল্লাহ

লক্ষ্মীপুরে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি : কালবেলা

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অতীতের চেয়ে বর্তমানে আচরণবিধি মেনে চলার ব্যাপারে রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, জুলাই যোদ্ধারা খালি হাতে লড়াই করেছে। এবার আমাদের হাতে আইনকানুন ও অস্ত্র-গোলা বারুদ রয়েছে। তাহলে আমরা কী পারব না সুষ্ঠুভাবে একটি গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে? গ্রাম-পুলিশ, আনসার-ভিডিপির সদস্যরা জানে স্থানীয়ভাবে কোনো বহিরাগত কেউ আছে কিনা, কে মারা গেছেন আর কে জীবিত আছেন, তারা ভালো জানেন। তাদের সোর্সকে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, একটি ভালো নির্বাচনের প্রথম দিক হলো- ভালো আইনশৃঙ্খলা পরিস্থিতি। পরিস্থিতি ভালো হলে ভোটাররা কেন্দ্রে যেতে উৎসাহিত হবে। যে ব্যালট ভেরিফাই ভোটার কর্তৃক হচ্ছে না সেটা আমরা গ্রহণ করবও না। লাইভ ভেরিফিকেশন করে ভোট প্রদান করতে হবে। না হলে সে ভোট গণনায় আসবে না। নির্বাচন দীর্ঘদিনের দাবি ও স্বপ্নের ফল। এটা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।

মতবিনিময় সভায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বিজিবি-৪ ব্যাটালিয়নের সিইও মো. মোশারফ হোসেন, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, সেনাবাহিনী লক্ষ্মীপুর ক্যাম্পের মেজর জিয়া উদ্দিন আহম্মেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

১০

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১১

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১২

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৩

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৪

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৫

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৮

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৯

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

২০
X