বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এসএসসি পরীক্ষার্থী স্বাধীন দাস। ছবি : কালবেলা
এসএসসি পরীক্ষার্থী স্বাধীন দাস। ছবি : কালবেলা

বরগুনার তালতলী উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ( ২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তালতলী মিনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম স্বাধীন দাস (১৬)। তিনি প্রদীপ দাসের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, বিকালের দিকে তার নানি কিরণ বালা বাড়িতে এসে ডাকাডাকি করেন। ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি লাঠি দিয়ে দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সে সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

নিহতের মা কাকলী রানী দাস জানান, স্বাধীন দাসের সঙ্গে তার মামা শুভ অধিকারীর শ্যালিকা টুম্পা নামের এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানার পর তিনি ছেলেকে নিষেধ করেছিলেন। তার ধারণা, সম্পর্ক সংক্রান্ত মানসিক চাপের কারণে এমন ঘটনা ঘটেছে।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনা স্থলে যায় এবং পরে পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তালতলী থানার ওসি আশাদুর রহমান বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। সুরতহাল রিপোর্টের পর মরদেহ ময়নাতদন্তের জন্য রগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X