ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ঘারুয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান, সহসভাপতি বাদল মুন্সীসহ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে গঙ্গাধরদী গ্রামে মতিউর রহমানের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান করেন তারা।

এ সময় নির্বাচনী জনসভায় ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাকে এক বছর আগে এই আওয়ামী লীগের ঘাঁটিকে নির্বাচন করার জন্য পাঠিয়েছেন। আমি নেতাকে বলেছিলাম, এত লড়াই সংগ্রাম করে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি, সামনে সুদিন আসছে। আমাকে আওয়ামী লীগের অধ্যুষিত এলাকায় আবারো যুদ্ধ করতে পাঠালেন, নেতা বলেছিলেন, পলি মাটিতে সবাই ফসল ফলাতে পারে কিন্তু পাথরের মধ্যে বা মরুভূমিতে ফসল ফলানোটাই হচ্ছে প্রকৃত কর্মী।

তিনি আরও বলেন, আমি তার নির্দেশ নিয়ে আপনাদের কাছে এসেছি, হাজার হাজার নেতাকর্মী এখন বিএনপিতে এসেছেন। আমি যেখানে যাই সেখানেই শত শত নেতাকর্মীর উপস্থিতি দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ি। মানুষ আমাকে এত ভালোবাসে, মানুষের ভালোবাসায় আমি ঘুমাতেও পারি না। অনেক সময় ফজরের নামাজের পরে আমাকে ঘুমাতে হয়। তারপরও দেখি শত শত মানুষ বাড়িতে ভরে গেছে, এভাবেই মানুষের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই। ইনশাআল্লাহ আপনারা ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন এই প্রত্যাশা করছি।

এ সময় ঘারুয়া ইউনিয়নের সাবেক সভাপতি আলিমুজ্জামান মধুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, সদ্য যোগদানকৃত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজি সোবাহান মুন্সী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাযাত্রী হেদায়েতুল ইসলামের মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১০

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১১

আ.লীগ নেতা কারাগারে

১২

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৩

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৪

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৫

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৬

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৭

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৮

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৯

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

২০
X