মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : মিন্টু

ফেনী-৩ আসনে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন বিএনপির সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা
ফেনী-৩ আসনে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন বিএনপির সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, রাজনৈতিক অনিশ্চয়তা ও দীর্ঘদিনের গণতান্ত্রিক সংকটের প্রেক্ষাপটে আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে।

তিনি বলেন, দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। এই সংকট থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে আসন্ন নির্বাচনে বিএনপির বিজয়।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আবদুল আউয়াল মিন্টু বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশ পরিচালনার জন্য প্রয়োজন দক্ষ, অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্ব। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই এ মুহূর্তে সেই যোগ্য নেতৃত্ব দিতে সক্ষম।

তিনি দাবি করেন, বিএনপিই এ দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং সব ধর্ম ও বর্ণের মানুষের অধিকার রক্ষায় বরাবরই সোচ্চার।

ভোটারদের উদ্দেশে মিন্টু বলেন, ভোটাধিকার নিশ্চিত করতে শুধু ভোট দেওয়া যথেষ্ট নয়। ভোট গণনা শেষে প্রমাণপত্র নিয়ে কেন্দ্র থেকে ফিরে আসতে হবে। এর মাধ্যমেই দীর্ঘ ১৬ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে না পারার বেদনা ও আক্ষেপ ঘুচবে।

গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির কোনো বিকল্প নেই।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দাগনভূঞা ও সোনাগাজীর মানুষের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে তিনি সম্পূর্ণ অবগত। নির্বাচিত হলে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন। তার কাছে দল-মত নির্বিশেষে সবাই সমান সুযোগ ও সুবিধা পাবে বলেও আশ্বস্ত করেন তিনি।

বগাদানা ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বশির আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন- নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শাহনা আক্তার শানু, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মিতা, বিএনপি নেতা আলমগীর হোসেন, বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব উল্যাহ পারভেজ, বগাদা ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন খোকন, আব্দুল হালিমসহ অন্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X