বগুড়া ব্যুরো
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ

বগুড়া হাইড্রোলিক হর্ন জব্দ। ছবি : কালবেলা
বগুড়া হাইড্রোলিক হর্ন জব্দ। ছবি : কালবেলা

বগুড়া শহরে উচ্চশব্দের হাইড্রোলিক হর্ন ও বিকট শব্দের সাইলেন্সার পাইপ বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের গোহাইল রোড ও মফিজ পাগলা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই অভিযান চালানো হয়। এ সময় অবৈধ হর্ন রাখার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, শহরের গোহাইল রোডে অবস্থিত ‘তুবা মটরস’ নামের একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ১৫৬টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। আইন অমান্য করে এসব হর্ন বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে শহরের মফিজ পাগলা মোড় এলাকায় ‘মদিনা অটো’ নামের আরেকটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখান থেকে ২০টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ওই প্রতিষ্ঠানকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম বলেন, শহরের শব্দদূষণ রোধ এবং জনস্বাস্থ্যের ক্ষতি এড়াতে এই অভিযান চালানো হয়েছে। নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ন ও উচ্চশব্দ তৈরি করা সাইলেন্সার ব্যবহার এবং বিক্রি বন্ধে আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি ইকবাল বাহার বলেন, অযাচিত শব্দদূষণের মাধ্যমে যারা জনমনে বিরক্তি ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X