স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

উইকেট লাভের পর পাকিস্তান শিবিরে উদযাপন। ছবি : পিসিবি
উইকেট লাভের পর পাকিস্তান শিবিরে উদযাপন। ছবি : পিসিবি

তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১১১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। তাতেই সিরিজে ৩-০ ব্যবধানে জিতে অজিদের হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা। সেই সঙ্গে সফরকারীদের লজ্জার রেকর্ডও উপহার দিয়েছেন সালমান আগারা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ব্যবধানে হার।

এর আগে ২০০৪ সালে ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরেছিল অস্ট্রেলিয়া। এতদিন এটাই ছিল তাদের সর্বোচ্চ রানের রেকর্ড। আজ সেই রেকর্ড ছাপিয়ে আরও বড় ব্যবধানে হারের লজ্জা উপহার দিল পাকিস্তান।

অথচ, এই পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া এমন এক দল পাঠিয়েছে, যা রীতিমতো অপমানের সামিল! কেননা, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া ৭ খেলোয়াড়কে নিয়ে পাকিস্তানে খেলতে আসে অজিরা। যাকে অস্ট্রেলিয়ার ‘বি’ দল বলা হয়েছিল। বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজে এমন দুর্বল দল পাঠানোকে অপমানজনক হিসেবে দেখছে খোদ পাকিস্তানের ক্রিকেটবোদ্ধারাই। ক্রিকেট বিশ্লেষক ও লেখক ওমাইর আলাভি তো বলেই দেন যে, আমি এটাকে পাকিস্তান ক্রিকেট ভক্তদের জন্য অপমানজনক হিসেবে দেখছি।

তবে সেই অপমানের প্রতিশোধটাই যেন আজ দারুণভাবে নিয়ে নিলেন বাবর-আফ্রিদিরা। লাহোরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ১০ রানে থামেন ফখর জামান। পরের উইকেটে নেমে মাত্র ৫ রান করেন দলনেতা সালমান আগা।

তৃতীয় উইকেট জুটিতে আসে ৬৯ রান। মাত্র ৩৭ বলে ৫৬ রানে আউট হন সাঈম আইয়ুব। এরপর খাজা নাফি ১২ বলে ২১, শাদাব খান ১৯ বলে ৪৬ ও মোহাম্মদ নেওয়াজ ৪ বলে ৫ রান করেন। আর শেষ পর্যন্ত খেলে যান বাবর আজম। অপরাজিত থাকেন ৫০ রানে। ৪ বলে ১০ রানে অপরাজিত থাকেন ফাহিত আশরাফ। আর পাকিস্তানের ইনিংস থামে ৬ উইকেটে ২০৭ রানে।

২০৮ রানের জবাবে ব্যাট করতে নেমে এক মোহাম্মদ নেওয়াজের কাছে ধরাশয়ী অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ৪ ওভারে মাত্র ১৮ রানের খরচায় একাই ৫ উইকেট নেন নেওয়াজ। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া।

দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন মার্কাস স্টোয়নিস। ২২ রান করেন ক্যামেরন গ্রিন। আর ১৪ রান আসে জশ ফিলিপসের ব্যাট থেকে। বাকি ব্যাটারদের কেউই দশের কোটা স্পর্শ করতে পারেননি। ফলে অস্ট্রেলিয়ার ইনিংস থামে মাত্র ৯৬ রানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১০

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১১

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১২

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৩

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৪

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৫

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৬

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৭

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৮

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৯

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

২০
X