ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৩ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিক ভাঙচুর

ক্লিনিকের সামনে বিক্ষোভ করেন রোগীর স্বজনরা। ছবি : কালবেলা
ক্লিনিকের সামনে বিক্ষোভ করেন রোগীর স্বজনরা। ছবি : কালবেলা

ভোলায় একটি প্রাইভেট ক্লিনিকে ফাবিহা নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। পরে ভুল ইনজেকশন পুশ করার অভিযোগ তুলে ওই ক্লিনিকে হামলা-ভাঙচুর করেছেন স্বজন ও বিক্ষুব্ধরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সদর রোডের হাবিব ডায়াগনস্টিক ও ক্লিনিক সেন্টারে এ ঘটনা ঘটে।

মৃতের স্বজনরা জানান, সকালে প্রসব বেদনা দেখা দিলে ফাবিহা আক্তারকে (১৮) শহরের হাবিব মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত পলি নামের এক নার্স স্বাভাবিক প্রসবের জন্য তাকে একটি ইনজেকশন পুশ করেন। এর পরপরই তার শরীর কালো হয়ে যায়। একপর্যায়ে তিনি মারা যান।

এ ঘটনার পরই রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর করেন। তারা সঠিক বিচারের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। এ সময় ক্লিনিকের মালিকসহ কর্মচারীরা পালিয়ে যান।

ভোলা সদর হাসপাতালের সিভিল সার্জন মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনা শুনে আমি ক্লিনিকে এসেছি। রোগীর নরমাল ডেলিভারি হওয়ার কথা ছিল। ইনজেকশন পুশ করার পর তার মৃত্যু হয়েছে। আমরা অভিযোগ নেব এবং পুলিশও অভিযোগ নেবে। একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পোস্টমর্টেম করার জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর মালিক ও কর্তব্যরতরা পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X