মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৭ এএম
অনলাইন সংস্করণ

তালা-কলারোয়ার মানুষের নিরাপত্তার দায়িত্ব আমার : হাবিবুল ইসলাম

নির্বাচনী সভায় বক্তব্য দেন হাবিবুল ইসলাম। ছবি : কালবেলা
নির্বাচনী সভায় বক্তব্য দেন হাবিবুল ইসলাম। ছবি : কালবেলা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছী ইউনিয়নে বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

বক্তব্যে হাবিবুল ইসলাম জানান, তালা-কলারোয়া আসনের প্রকৃত মালিক সাধারণ জনগণ। আর সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব তার ওপর বর্তায়।

তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হয়ে উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

হাবিবুল ইসলাম বলেন, নির্বাচিত হলে কাজীহাট ও হঠাৎগঞ্জ এলাকায় সেতু নির্মাণসহ কেঁড়াগাছী ইউনিয়নের সার্বিক অবকাঠামো উন্নয়ন করা হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির এবং রাস্তাঘাটসহ সব শ্রেণি ও সম্প্রদায়ের উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে মধ্য ও নিম্ন আয়ের পরিবারের নারীপ্রধানদের জন্য মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। পাশাপাশি প্রকৃত কৃষকদের জন্য ৫ হাজার টাকা করে কৃষিভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

জনসভায় কেঁড়াগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র ও সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আকতারুল ইসলাম, কলারোয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ মিয়া এবং কেঁড়াগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X