পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ৪ শতাধিক নেতাকর্মী

আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। ছবি : কালবেলা
আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। ছবি : কালবেলা

পঞ্চগড়ে আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় পৌরসভার বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক ও মালিকদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা।

এ সময় পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির যোগদান করা নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

মোটর শ্রমিক ইউনিয়নের-২৬৪ এর সাধারণ সম্পাদক আকবর আলী বলেন, আমি আওয়ামী লীগের কোনো দলীয় পদে ছিলাম না, আমি মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শ্রমিক হিসেবে বিএনপিতে যোগদান করেছি। আওয়ামী লীগ হিসেবে নয়।

এ বিষয়ে শ্রমিক লীগের সহসভাপতি ও মোটর শ্রমিকের সিনিয়র সহসভাপতি খরুল ইসলাম বলেন, আগে আওয়ামী লীগ করতাম। আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলাম।

অনুষ্ঠানে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, এ নির্বাচনকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই বা এটিকে একটি আসনের নির্বাচন হিসেবে ভাবার কারণ নেই। পঞ্চগড়ে যা ঘটবে, তার প্রভাব পড়বে সারা বাংলাদেশে। এমনকি বাংলাদেশে যা ঘটবে, তার প্রভাব পাশের দেশ ও বিশ্বপরিসরেও পড়বে।

তিনি আরও বলেন, একটি ভোটের মাধ্যমেই আগামীর বাংলাদেশ ও আগামীর বিশ্বে পরিবর্তনের ধারা নির্ধারণ করা সম্ভব। সঠিকভাবে ভোটের অধিকার প্রয়োগ করে যদি তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিশ্চিত করা যায়, তাহলে বাংলাদেশের ইতিহাস নতুনভাবে লিখিত হবে।

নওশাদ জমির বলেন, আগামী ৫০ বা ১০০ বছর পর গবেষকরা যখন ফিরে তাকাবে, তারা দেখবে ২০২৬ সালের বাংলাদেশ কীভাবে প্রধানমন্ত্রী নির্বাচন করেছিল এবং সেই নেতৃত্বে দেশ কীভাবে এগিয়ে গিয়েছিল। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ যেমন অগ্রসর হয়েছিল, তেমনি আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পখাতে নতুন বিপ্লবের সাক্ষী হবে।

এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষে ভোট দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের সুনাম বিশ্ব দরবারে উজ্জ্বল রাখায় শ্রমিক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১০

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৫

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৬

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৮

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৯

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

২০
X