মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

হাওরে মিলল লন্ডন প্রবাসীর আগুনে পোড়া মরদেহ

বুরহান উদ্দিন শফি (৫৯)। ছবি : সংগৃহীত
বুরহান উদ্দিন শফি (৫৯)। ছবি : সংগৃহীত

সিলেটের জকিগঞ্জে হাওর থেকে আগুনে পোড়া ও গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় এক লন্ডন প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বুরহান উদ্দিন শফি (৫৯)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক।

নিহত বুরহান উদ্দিন শফি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মৃত সমছু মিয়ার ছেলে। তিনি লন্ডনে প্রবাস জীবন কাটালেও দেশে অবস্থানকালে সিলেট নগরীর আম্বরখানা এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি সিলেট থেকে মৌলভীবাজারের কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন বুরহান উদ্দিন শফি। পরে তার স্বজনরা সিলেটের এয়ারপোর্ট থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।

মঙ্গলবার দুপুরে স্থানীয়রা হাওরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে জকিগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটির শরীরের বিভিন্ন অংশে আগুনে পোড়ানোর স্পষ্ট চিহ্ন ছিল এবং গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মরদেহের পাশে একটি লবণের প্যাকেটও পাওয়া গেছে, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X