সিলেট ব্যুরো
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী নিহত

নিহত ইসমাইল হোসেন নাবিল। ছবি : সংগৃহীত
নিহত ইসমাইল হোসেন নাবিল। ছবি : সংগৃহীত

সিলেটের কানাইঘাটে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী ইসমাইল হোসেন নাবিল নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কানাইঘাট থানার ওসি মো. আমিনুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইসমাইল হোসেন নাবিল (২১) কানাইঘাট উপজেলার মুক্তাপুর গ্রামের আবুল হারিছের পুত্র। তিনি কানাইঘাট সরকারি কলেজের ছাত্র ও স্থানীয় ছাত্রদল কর্মী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ইসমাইল হোসেন তার বসতঘরের পেছনে মাটি ভরাটের কাজ করার সময় একই বাড়ির জয়নাল আহমদের পুত্র লোকমানের সাথে তার কথা কাটাকাটি হয়। পরে লোকমান ও তার সহযোগীরা ইসমাইল হোসেনের ওপর ছুরিকাঘাত করলে ইসমাইল হোসেন নাবিলও তার মা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।

ওসি মো. আমিনুল ইসলাম বলেন, জমিসংক্রান্ত বিরোধ ও বাথরুমে মাটি ফেলা নিয়ে কথা কাটাকাটির জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার সংবাদে পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবার থেকে মামলা করবে। আসামিদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

১০

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১১

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৪

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৫

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৬

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৭

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৮

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৯

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

২০
X