ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ এএম
অনলাইন সংস্করণ

প্রকৃতিতে শোভা ছড়াচ্ছে সজনে ফুল

বসন্তের আগমনী বার্তা নিয়ে ফুটেছে সজনে ফুল। ছবি : কালবেলা
বসন্তের আগমনী বার্তা নিয়ে ফুটেছে সজনে ফুল। ছবি : কালবেলা

ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশে প্রতিটি ঋতুতেই প্রকৃতি ভিন্নরূপে ধরা দেয়। ষড়ঋতুর এ দেশের প্রকৃতিতে ঋতুভেদে ফোটে নানা রকম ফুল, এসব ফুল প্রকৃতিতে শোভা ছড়ায় ও প্রকৃতিকে রাঙিয়ে তোলে। প্রতিটি ঋতুর প্রভাবে ও নানারকম ফুলে প্রকৃতি সেজে ওঠে অনন্য বর্ণিল সাজে।

তেমনই সাদা-শুভ্র এক ফুল সজনে শীতের শেষ দিকে ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা নিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রকৃতিতে শোভা ছড়াচ্ছে। গাছের ডালে ডালে থোকায় থোকায় ঝুলে থাকা এসব ফুল যেন প্রকৃতিকে অনাবিল সাজে সাজিয়ে তুলেছে। ছোট ছোট এসব ফুলের লোভনীয় সৌন্দর্যে ও ঘ্রাণে বিমোহিত হচ্ছেন পথচারী, স্থানীয় বাসিন্দা, প্রকৃতিপ্রেমী ও ফুলপ্রেমীরা।

শ্বেতশুভ্র পাপড়ির মাঝে হলুদাভ বা স্বর্ণালি পরাগকেশর নিয়ে ফোটা সজনে ফুল দেখতে অনেকটা গ্রামীণ নববধূর অলংকারের মতোই সুন্দর ও মনোরম। ভোরের কুয়াশা আর সকালের মিঠে রোদে ফুলগুলো আরও উজ্জ্বল ও আকর্ষণীয় হয়ে ওঠে। হালকা বাতাসে দোল খাওয়া সজনে ফুল প্রকৃতিতে যেন তার সৌন্দর্যের অপূর্ব প্রকাশ ঘটাচ্ছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সংখ্যায় বেশি না হলেও উপজেলার কিছু কিছু এলাকায় সজনে ফুলের সৌন্দর্যে প্রকৃতি রঙিন হয়ে উঠেছে। সজনে ফুলের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ স্থানীয় বাসিন্দারাও। অনেকেই সকাল-বিকেল হাঁটার সময় বা সড়কে যাতায়াতের সময় থমকে দাঁড়িয়ে উপভোগ করছেন চোখজুড়ানো এই প্রাকৃতিক শোভা। গাছের নিচে পড়ে থাকা ঝরা ফুল কুড়িয়ে নিচ্ছেন শিশু-কিশোররা।

জানা গেছে, সজনে একটি ঔষধি গাছ। এর বৈজ্ঞানিক নাম মরিঙ্গা ওলিফেরা। এটি মরিঙ্গাসিয়া পরিবারের মরিঙ্গা গণের একটি গাছ। এটি খরা সহিষ্ণু ও গ্রীষ্মপ্রধান অঞ্চলের একটি উদ্ভিদ। মাঝারি আকারের এই গাছে থোকায় থোকায় ফুল ফোটে। সজনের কাঁচা লম্বা ফল সবজি হিসেবে খাওয়া হয় এবং এর পাতা শাক হিসেবে খাওয়া হয়। এটি ডাল ও বীজের মাধ্যমে বংশবিস্তার করলেও আমাদের দেশে সাধারণত ডালের মাধ্যমে বা অঙ্গজ প্রজননের মাধ্যমে এটির বংশবিস্তার করানো হয়।

সজনে ফুলেরও ঔষধি গুণাগুণ রয়েছে। সজনে ফুলে আছে এমন ওষুধি গুণ যা ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখে। এছাড়াও এই ফুলে আছে ভরপুর পুষ্টিগুণ যা নানা রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে। এর ফল শরীরে প্রোটিনের জোগান দেয়। এই গাছের বিভিন্ন অংশে আছে ভিটামিন এ, বি১, বি২, বি৩, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাগনেশিয়ামের মতো উপকারী উপাদান।

উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, ছোট বেলায় যত সজনে গাছ দেখেছি এখন সে তুলনায় নেই বললেই চলে। সে সময় প্রায় প্রতিটি বাড়িতে এই গাছ দেখা যেত। আমাদের পাশের বাড়িতে সড়কের পাশে এখনো একটি গাছ আছে। কদিন হলো সেই গাছে ফুল ফুটেছে। সজনে ফুলের সৌন্দর্য আমাদের আপ্লুত করছে।

উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর এলাকার বাসিন্দা সফিকুল ইসলাম বলেন, সজনে ফুল ছোট হলেও দেখতে বেশ সুন্দর। এই ফুলের ঘ্রাণও চমৎকার। এই সময়টায় পুরো গাছজুড়ে সজনে ফুল ফুটেছে। এই ফুলের সুন্দর শুধু মানুষকেই আকৃষ্ট করছে তা নয়, বরং প্রকৃতিতেও আলাদা রঙ ছড়িয়ে দিয়েছে।

স্থানীয় শিক্ষার্থী আশিকুর রহমান পলাশ বলেন, প্রকৃতিতে ফোটা এই সজনে ফুলের সৌন্দর্য আমাদের ব্যস্ত জীবনে প্রশান্তি এনে দিচ্ছে। এ ফুলের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন সব বয়সী মানুষ। এ গাছের ফুল সৌন্দর্যই বিলায় না, এ গাছ একটি উপকারী ভেষজ ও পুষ্টিগুণ সমৃদ্ধ গাছ। এর পাতা, ফল ও ফুল স্বাস্থ্যের জন্য উপকারী। এটি খুব পরিচিত একটি গাছ।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনানি চিকিৎসক সোহেল রানা বলেন, সজনে ফুল শুধু সৌন্দর্যের অনন্য অনুষঙ্গ নয়, এটি স্বাস্থ্যগুণেও ভরপুর। সজনে গাছের ফল, পাতা ও ফুল মানবদেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। এতে থাকা প্রাকৃতিক উপাদান হজমশক্তি উন্নত করে এবং নানা শারীরিক দুর্বলতা দূর করতে সাহায্য করে। গ্রামবাংলায় প্রজন্মের পর প্রজন্ম ধরে সজনে গাছের বিভিন্ন অংশ খাদ্য ও ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

তিনি আরও বলেন, তবে অবাক করা বিষয় হচ্ছে উপকারী এই গাছের সংখ্যা আমাদের প্রকৃতি থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। সজনের মতো উপকারী উদ্ভিদ আমাদের প্রকৃতিতে উল্লেখযোগ্য হারে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া জরুরি। প্রকৃতিকে স্বনির্ভর করতে আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১১

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১২

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৩

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৪

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৫

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১৬

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

১৭

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

১৮

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১৯

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

২০
X