সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ

বিকেএসপিতে সুযোগ পেল সাতক্ষীরার ১১ বছরের আয়ান

বিকেএসপিতে সুযোগ পেয়েছে সাতক্ষীরার ১১ বছরের সুহাইল ফায়াজ আয়ান। ছবি : কালবেলা
বিকেএসপিতে সুযোগ পেয়েছে সাতক্ষীরার ১১ বছরের সুহাইল ফায়াজ আয়ান। ছবি : কালবেলা

দেশের ক্রীড়া শিক্ষার প্রধান বিদ্যাপীঠ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ক্রিকেট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে সাতক্ষীরার ১১ বছর বয়সী প্রতিভাবান ক্রিকেটার সুহাইল ফায়াজ আয়ান। অল্প বয়সেই ধারাবাহিক ভালো পারফরম্যান্সের মাধ্যমে সে এই সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

আয়ান বর্তমানে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি ঝোঁক ছিল তার। ডানহাতি স্পিনে কার্যকরী আয়ান ব্যাটিংয়েও সমান পারদর্শী। নিয়মিত অনুশীলনের পাশাপাশি জেলা পর্যায়ের বিভিন্ন অনূর্ধ্ব দল ও সুন্দরবন ক্রিকেট একাডেমির হয়ে খেলেছে সে।

জেলা ক্রীড়াঙ্গন সূত্রে জানা গেছে, আয়ানের বাবা ফিরোজ রহমান সাতক্ষীরা ক্রিকেট অঙ্গনের পরিচিত মুখ। তিনি সাবেক সাতক্ষীরা জেলা দলের ক্রিকেট অধিনায়ক, সাবেক ওয়ারী ক্লাব ও ঢাকা প্রিমিয়ার লিগের ক্রিকেটার, বর্তমানে কোচিংয়ের সঙ্গেও যুক্ত। পাশাপাশি তিনি বাংলাদেশ আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নির্বাচিত সদস্য।

আয়ানের বিকেএসপিতে সুযোগ পাওয়ার খবর পেয়ে পরিবার ও স্থানীয় ক্রিকেট অঙ্গনে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় পর্যায়ে আয়ানের সাফল্যের তালিকাও বেশ সমৃদ্ধ। গত ২৯ ডিসেম্বর সুন্দরবন ক্রিকেট একাডেমির হয়ে জেলা অনূর্ধ্ব-১৪ দলের সঙ্গে প্র্যাকটিস ম্যাচে ৬ উইকেট শিকার করে আলোচনায় আসে সে। সংশ্লিষ্টরা বলছেন, এত কম বয়সে এমন পারফরম্যান্স তার প্রতিভারই প্রমাণ।

আয়ানের বাবা ফিরোজ রহমান বলেন, ছোটবেলা থেকেই আয়ানের ক্রিকেটের প্রতি আলাদা টান ছিল। একজন ক্রিকেটার ও কোচ হিসেবে সবসময় চেয়েছি আমার ছেলে ক্রিকেটের সঠিক ব্যাকরণ শিখুক। বিকেএসপিতে সুযোগ পাওয়া ওর দীর্ঘ পথচলার প্রথম ধাপ। আজ বিকেএসপিতে সুযোগ পাওয়া আমাদের পরিবারের জন্য গর্বের, সাতক্ষীরার জন্যও আনন্দের। আমি চাই, ও (আয়ান) কঠোর পরিশ্রম করে একদিন জাতীয় দলের জার্সিতে দেশের প্রতিনিধিত্ব করুক।

আয়ানের কোচ জাহাঙ্গীর কবির স্বপন বলেন, আয়ান অত্যন্ত সুশৃঙ্খল এবং শেখার ব্যাপারে খুব আগ্রহী। অনূর্ধ্ব-১৪ দলের বিপক্ষে তার ৬ উইকেট নেওয়ার ঘটনাটি ছিল এক কথায় অসাধারণ। বিকেএসপির উন্নত প্রশিক্ষণ পেলে সে বাংলাদেশের ক্রিকেটে বড় সম্পদে পরিণত হবে।

সাতক্ষীরা থেকে এর আগে সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমানের মতো তারকারা বিশ্বমঞ্চ কাঁপিয়েছেন। আয়ানকেও সেই ধারার পরবর্তী প্রতিনিধি হিসেবে দেখছেন সাতক্ষীরাবাসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X