মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

জামায়াত প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিকের নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ। ছবি : কালবেলা
জামায়াত প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিকের নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ। ছবি : কালবেলা

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিকের (দাঁড়িপাল্লা) নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

চরচান্দিয়া ইউনিয়ন জামায়াতের আমির মুজিবুর রহমান জানান, বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতের অন্ধকারে চরচান্দিয়া ইউনিয়নের ২ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিকের নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা এবং ভাঙচুর করা হয়েছে। তার অভিযোগ, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে প্রতিহিংসামূলক রাজনীতির অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, এ ধরনের ন্যক্কারজনক ও নিন্দনীয় কর্মকাণ্ড গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করে।

উপজেলা জামায়াতের আমির মো. মোস্তফা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। একইসঙ্গে তিনি সব রাজনৈতিক পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে সুস্থ, সহনশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার অনুরোধ করেন।

এ ঘটনায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক বৃহস্পতিবার সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ জানান।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বলেন, বিষয়টি সম্বন্ধে আমরা অবগত হয়েছি। অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X