বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

১০ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

সিপাইকান্দি বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজে অংশ নেন মুসল্লিরা। ছবি : কালবেলা
সিপাইকান্দি বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজে অংশ নেন মুসল্লিরা। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব উত্তরে ১০ ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের মিয়াজী বাড়িতে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে সিপাইকান্দি গ্রামের মৃত দুধ মিয়া মিয়াজীর স্ত্রী গোল বাহার (১০৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তার জানাজা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাদ জোহর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু মায়ের জানাজার প্রস্তুতির মধ্যেই ঘটে যায় আরেকটি শোকাবহ ঘটনা। জোহরের আজানের আগ মুহূর্তে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তার ছেলে লনী মিয়া মিয়াজী (৬০)। রাতে মায়ের মৃত্যু এবং দিনের বেলায় ছেলের মৃত্যুর খবরে পরিবারসহ এলাকাবাসী শোকে স্তব্ধ হয়ে যান।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি গোল বাহার পা পিছলে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে ফেলেন। এরপর থেকেই তিনি শয্যাশায়ী ছিলেন। অপরদিকে, লনী মিয়া মিয়াজী দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুর কয়েক দিন আগেও তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলেও চিকিৎসকরা তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

স্থানীয় ইউপি সদস্য গোলাম নবী খোকন জানান, বৃহস্পতিবার বাদ জোহর সিপাইকান্দি বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমা গোল বাহারের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই দিন বাদ মাগরিব একই স্থানে তার ছেলে লনী মিয়া মিয়াজীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকেও মায়ের কবরের পাশে দাফন করা হয়।

তিনি আরও বলেন, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের এমন মৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১০

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১১

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১২

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৩

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৬

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৭

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৮

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৯

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

২০
X