দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘পিছনের দরজা দিয়ে নয়, জনগণের ভোটে ক্ষমতায় আসতে চাই’

বিএনপি প্রার্থী খন্দকার আবু আশফাককে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আয়োজক চঞ্চল মোল্লা। ছবি : কালবেলা
বিএনপি প্রার্থী খন্দকার আবু আশফাককে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আয়োজক চঞ্চল মোল্লা। ছবি : কালবেলা

ঢাকা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক বলেছেন, আমরা পিছনের দরজা দিয়ে নয়, জনগণের সরাসরি ভোটে ক্ষমতায় আসতে চাই।

শুক্রবার (০৬ ফেব্রুয়রি) দুপুরে দোহার উপজেলার সুতারপাড়া হলের বাজার এলাকায় চঞ্চল মোল্লা ও রফিক মোল্লার আয়োজনে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশ এখন নির্বাচনের পথে, তবে এবারের নির্বাচন এতো সহজ হবে না। কারণ নির্বাচন হবে স্বাধীনতার পক্ষের শক্তি ও স্বাধীনতার বিপক্ষের শক্তির বিরুদ্ধে। তাই তারা প্রতিনিয়ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

খন্দকার আবু আশফাক বলেন, আমরা কেউ ভোট দিয়ে বাড়িতে যাবো না। ভোটের রেজাল্ট নিয়ে বাড়ি ফিরবো, ইনশাআল্লাহ। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো প্রকার ভয়ভীতি বা প্রলোভনে পা না দিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে।

অনুষ্ঠানে সুতারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কুব্বাত বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাবেক সংরক্ষিত আসনের এমপি ফাহিমা হোসেন জুবলী, ঢাকা জেলা মহিলাদলের সভাপতি শামীমা রাহিম শিলা, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারি, জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক তানভির আহমেদ সানু মোল্লা, জেলা বিএনপির আইন বিষয়ক সহসম্পাদক আতিকুর রহমান সোহান।

এসময় আরও বক্তব্য রাখেন, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন খান বাচ্চু, জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সালাউদ্দিন মোল্লা, সাবেক যুগ্ম-আহবায়ক খন্দকার শাহিন মাহমুদ, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, নুরুল ইসলাম বেপারি, বিশিষ্ট শিল্পপতি জনি শিকদার, ইঞ্জিনিয়ার মেহেবুব কবির, ফারুক প্রেসকার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X