মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

স্বামীর রামদার কোপে স্ত্রী ও বান্ধবীর হাত বিচ্ছিন্ন 

আটক স্বামীকে নিয়ে জেলা ডিবি পুলিশের অভিযানে ঝোপের আড়াল থেকে উদ্ধার করা হয় হামলায় ব্যবহৃত রামদা। ছবি : কালবেলা
আটক স্বামীকে নিয়ে জেলা ডিবি পুলিশের অভিযানে ঝোপের আড়াল থেকে উদ্ধার করা হয় হামলায় ব্যবহৃত রামদা। ছবি : কালবেলা

ফেনীতে দাম্পত্য কলহের জেরে স্বামীর রামদার আঘাতে স্ত্রী ও তার বান্ধবীর হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুজনকে (২৭) আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের আদালত পাড়া এলাকায় আজমীরি বেগম সড়কের নুর জাহান মঞ্জিলে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ফিরোজা আক্তার (২৩) ও আফসানা আক্তার (৩০)। তারা দুজনই শহরের হাজারী রোডস্থ ওয়াতান ল্যাবে চাকরি করতেন। সে সুবাদে ফিরোজা ও আফসানা একই বাসায় ভাড়া থাকতেন।

আটক সুজন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে। তিনি ফিরোজা আক্তারের স্বামী। পেশায় সিএনজি অটোরিকশাচালক।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফিরোজার সাথে তার স্বামী সুজনের পারিবারিক বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় সুজন কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে এসে হঠাৎ বাসায় ঢুকে ফিরোজাকে ধারালো রামদা দিয়ে কোপাতে শুরু করেন। এ সময় ফিরোজার চিৎকার শুনে তাকে বাঁচাতে বান্ধবী আফসানা এগিয়ে এলে সুজন তাকেও এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে আফসানার বাম হাত কবজি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ফিরোজার বাম হাতের চারটি আঙুল শরীর থেকে আলাদা হয়ে যায়।

আহতদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে অভিযুক্ত সুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, উভয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে বিচ্ছিন্ন দেহাংশসহ তাদের উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।

​ঘটনার পর ফেনী মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযুক্ত সুজনকে নিয়ে অভিযান পরিচালনা করেন। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মর্ম সিংহ ত্রিপুরার নেতৃত্বে সুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঝোপের আড়াল থেকে হামলায় ব্যবহৃত রক্তমাখা রামদাটি উদ্ধার করা হয়।

ফেনী মডেল থানা পুলিশের ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম কালবেলাকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন স্বীকার করেছে যে, দাম্পত্য কলহের কারণে ফিরোজা তাকে ছেড়ে আলাদা থাকতে শুরু করেন। স্ত্রীর পরকীয়ার সন্দেহ থেকেই সে এই হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X