সিলেট ব্যুরো
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

৫৪ বছরে কেউ ফেরেশতা ছিলেন না : ডা. শফিকুর রহমান

সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন বিগত ৫৪ বছরে দেশের টাকা লুটপাট হয়েছে। কেউ ফেরেশতা ছিলেন না। সবাই লুটপাট করেছেন। কেউ বেশি করেছেন কেউ কম। গত ১৭ বছরে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আমি সিলেটের সন্তান, এখানেই আমি বড় হয়েছি, লেখাপড়া করেছি, রাজনীতি করেছি। আমি আজ জামায়াতের আমির নয়, আপনাদের সন্তান হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা অনেককে সুযোগ দিয়েছেন, আমাকে একবার সুযোগ দিন। আমি কথা দিচ্ছি আমরা মালিক নই, আপনাদের পাহারাদার হয়ে ইনসাফভিত্তিক দেশ গঠন করব। আমরা চিংড়ির মতো হাঁটতে চাই না, আমরা সিংহের মতো থাবা মেরে সামনে এগিয়ে যেতে চাই।

শফিকুর রহমান বলেন, আল্লাহ আমাদের দায়িত্ব দিলে যারা জনগণের সম্পদ চুরি করেছে তাদের কাউকে শান্তিতে থাকতে দেব না। মুখের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে পেট থেকে বের করা হবে। সব টাকা উদ্ধার করে দেশের কোষাগারে জমা করা হবে। আমরা দায়িত্ব পেলে কারো ঘুস খাওয়ার প্রয়োজন হবে না। কেউ ঘুষ দেয়ার প্রয়োজন হবে না, ঘুস খাওয়ার সাহসও পাবে না।

তিনি বলেন, আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। আগামী ৫ বছরে দেশের চেহারা পাল্টে যাবে। ১২ তারিখ নতুন ইতিহাস হবে ইনশাল্লাহ। ১৩ তারিখ একটি নতুন সূর্যের উদয় হবে।

তিনি আরও বলেন, ৫ আগস্ট যখন আমরা জালিমের হাত থেকে মুক্তি পেলাম, তখন আমরা মিছিল না করে, শুকরিয়া আদায় করে সেজদায় লুটিয়ে পড়লাম। আমরা সবাইকে বলেছিলাম আমরা মজলুমরা যেন জালিম না হই। আমরা যেন অতীতের জালিমদের মতো না হই। আমাদের কথা যারা রেখেছেন তাদেরকে অভিনন্দন।

তিনি বলেন, ‘সুনামগঞ্জে ইঁদুর নাকি বাঁধ কেটে ফেলে, আগামীতে ঘরের ইঁদুর আর বাঁধ কাটতে দেওয়া হবে না। জেলেদের নামে জলাশয় কারা নেয়, আমরা জানি। এসব রুখে দেয়া হবে। আপনারা আমাদের দায়িত্ব দিলে, চা শ্রমিকদের দায়িত্ব সরকার নেবে ইনশাআল্লাহ। রাজার ছেলে রাজা হবে, রানির ছেলে রাজা হবে, এটা হতে দেয়া হবেনা। এটা আমরা বন্ধ করতে চাই।

বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান সিলেট জেলার ৬টি ও সুনামগঞ্জ জেলার ৩টি আসনের প্রার্থীকে পরিচয় করিয়ে দেন। সাথে সাথে দাঁড়িপাল্লা, দেওয়াল ঘড়ি ও রিকশা প্রতীক নিয়ে স্লোগান তোলেন।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সেক্রেটারি শাহজাহান আলী, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জয়নাল আবেদীন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, হাফিজ আনোয়ার হোসাইন খান, ঢাকা মহানগর উত্তরের আমির সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিনসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X