বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১১ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসকের পরামর্শে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

উজিরপুর প্রেসক্লাবে প্রার্থী আবুল কালাম আজাদ-এর পক্ষে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
উজিরপুর প্রেসক্লাবে প্রার্থী আবুল কালাম আজাদ-এর পক্ষে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শে আসন্ন সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বাংলাদেশ জাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী আবুল কালাম আজাদ।

রোববার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উজিরপুর প্রেসক্লাবে প্রার্থীর পক্ষে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের সকল কার্যক্রম স্থগিতের ঘোষণা দেন জাসদ প্রার্থীর উজিরপুর উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম করীম খান।

তিনি জানান, গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় প্রার্থী নিজে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি। তবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় নেতাকর্মী এবং ভোটারদের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রার্থী আবুল কালাম।

এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও নির্দিষ্ট করে কোনো প্রার্থীকে সমর্থনের বিষয়টি প্রকাশ করা হয়নি সংবাদ সম্মেলনে। তবে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৯০ ও ২০২৪ এর গণঅভ্যুত্থানের চেতনা যারা ধারণ করে সেই প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ, ব্যানার টাঙানো, গণসংযোগ, উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছিলেন মোটরগাড়ি প্রতীকের প্রার্থী। তার প্রচারণায় উজিরপুর ও বানারীপাড়া উপজেলায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগলেও দলের আহ্বান ও জনগণের প্রত্যাশার কথা বিবেচনা করে মাঠে সক্রিয় ছিলেন জাসদের এই প্রার্থী। তবে গত ৪ ফেব্রুয়ারি হঠাৎ গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন। বর্তমান শারীরিক অবস্থায় নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় অনিচ্ছাসত্ত্বেও প্রচারণা বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

এসময় সংবাদ সম্মেলনে প্রার্থীর পক্ষে দলীয় নেতাকর্মী, সমর্থক, আত্মীয়-স্বজন ও এলাকাবাসির কাছে দুঃখ প্রকাশ করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম করীম খান।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন পটুয়াখালী-৪ আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী রবিউল হাসান। রোববার (৮ ফেব্রুয়ারি) কলাপাড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে পূর্ণ সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X