চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে পিডব্লিউডি ঠিকাদার আটক

আটক ওসমান আলী। ছবি : কালবেলা
আটক ওসমান আলী। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের খুলশী থানার পিডব্লিউডি ঠিকাদার ওসমান আলী সেগুনকে আটকের কথা স্বীকার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ ছিল, ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হলেও কোনো তথ্য জানানো হয়নি। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে নগরের মনসুরাবাদ ডিবি কার্যালয়ে নিয়ে গেছে।

ওসমান আলী সেগুন নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকার মৃত আব্দুল গণি কন্ট্রাক্টরের ছেলে। এছাড়াও তিনি পিডব্লিউডি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট।

ওসমান আলী সেগুনের ছোট ছেলে তানহা বলেন, ইম্পেরিয়াল হাসপাতালের তার বোনের অপারেশন চলছিল। পরিবারের সবাই হাসপাতালের লবিতে ছিলেন। দুপুর আনুমানিক ২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী এসে বাবাকে নিয়ে যায়। এরপরে থানায় যোগাযোগ করা হলেও তাকে আটকের কথা স্বীকার করেনি। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যদি তাকে আটক করা হয়ে থাকে, তাহলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তা জানানো উচিত ছিল।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম বলেন, খুলশী থানা পুলিশের সহযোগিতায় ওসমান আলী সেগুনকে আটক করা হয়েছে। আপাতত তাকে থানার বাইরে একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।

পুলিশের তথ্য অনুযায়ী, ওসমান আলী সেগুনের বিরুদ্ধে আগের কয়েকটি মামলা রয়েছে। গত ২৬ মে র‍্যাব-৭ ও চট্টগ্রাম মহানগর পুলিশের যৌথ অভিযানে তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

পুলিশ আরও জানায়, আলোচিত সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর হত্যা মামলার আসামি ছিল ওসমান আলী সেগুন। ২৪ মে রাতে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সশস্ত্র হামলায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন আলী আকবর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১০

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৫

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৬

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৮

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৯

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

২০
X