দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ২

হাসপাতালের সামনে রাখা হয় মরদেহ। ছবি : কালবেলা
হাসপাতালের সামনে রাখা হয় মরদেহ। ছবি : কালবেলা

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নীল কুমার ও আদিত্য নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের শেখ বাঁধা এলাকায় দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নীল কুমার দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের তেপুপাড়া এলাকার মৃত উপেন রায়ের ছেলে। আদিত্য (১০) একই এলাকার গোপাল চন্দ্রের ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন- ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার তালতলী গ্রামের প্রতাপের ছেলে পায়েল (১৪), দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বসুনিয়া পাড়া এলাকার জয়নুলের ছেলে আল আমিন (৩০) ও একই ইউনিয়নের বাবু পাড়া এলাকার প্রফুল্ল রায়ের ছেলে বিপুল (২৭) ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় নীল কুমার মোটরসাইকেলযোগে ভাউলাগঞ্জ থেকে দেবীগঞ্জের দিকে আসছিলেন। এ সময় শেখ বাধা এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের মোট পাঁচজন আরোহী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নীল কুমার মারা যান। অপর চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনিরুজ্জামান চৌধুরী বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X