বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি প্রার্থীর গণমিছিলে জনস্রোত

বরিশাল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
বরিশাল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ দিনে নির্বাচনী জনসভা ও গণমিছিল করেছেন বরিশাল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মজিবর রহমান সরোয়ার।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বরিশাল জেলা ও মহানগর বিএনপি নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা আয়োজন করে। এ সময় গণমিছিল ও নির্বাচনী জনসভা জনস্রোতে রূপ নেয়। মিছিলে ধানের শীষের ভোট চেয়ে স্লোগান দেন নেতাকর্মীরা।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মজিবর রহমান সরোয়ার।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শোক প্রকাশ করে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এবারের নির্বাচন বেগম খালেদা জিয়াকে ছাড়া প্রথম নির্বাচন। শোককে শক্তিকে রূপান্তর করে জনগণ তার প্রতি সম্মান এবং ভালোবাসা রেখে বিএনপিকে বিজয়ী করবে। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হয়ে ভোটের ফলাল নিয়েই ঘরে ফিরব।

তিনি আরও বলেন, দলের সকল পর্যায়ের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে ভোটের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কাজ করতে হবে।

গণমিছিলে বরিশাল মহানগরের ৩০টি ওয়ার্ড এবং সদর উপজেলার ১০টি ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১০

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১১

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১২

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৩

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১৪

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১৫

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৬

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৭

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৮

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৯

ছুরিকাঘাতে লাদেন নিহত

২০
X