ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে সমস্ত অপকর্ম বন্ধ হবে : ভিপি জয়নাল

গণসমাবেশে বক্তব্য দিচ্ছেন জয়নাল আবদিন। ছবি : কালবেলা
গণসমাবেশে বক্তব্য দিচ্ছেন জয়নাল আবদিন। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ফেনী-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক জয়নাল আবদিন বলেছেন, বিএনপি আগামীতে ক্ষমতায় এলে দেশে চলমান সমস্ত অপকর্ম, দুর্নীতি এবং জুলুম-নির্যাতন চিরতরে বন্ধ করা হবে। দলের সাইনবোর্ড ব্যবহার করে কাউকে অপকর্ম করতে দেয়া হবে না। সন্ত্রাসী ও গুন্ডামি করার জন্য কাউকে সুযোগ দেয়া হবে না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ফেনী শহরে ধানের শীষের গণমিছিলে অংশ নিয়ে ফেনী প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

ভিপি জয়নাল বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে দেশের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। দেশে ব্যাপক কর্মসংস্থান ঘটবে। শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে।

তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি দূর করা হবে এবং প্রতিটি অপরাধের নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হবে। ভোটাধিকার এবং বাকস্বাধীনতা ফিরিয়ে আনাই হবে বিএনপির মূল লক্ষ্য। ​ গণসমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সহসম্পাদক রেহানা আক্তার রানু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, ইয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভুঁইয়া, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নইমুল্লা চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X