টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

টাঙ্গাইলের ভূঞাপুরে দাঁড়িপাল্লায় ভোট চাইতে গিয়ে এক নারীকে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার (৯ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে ভুক্তভোগীর স্বামী টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন, শহিদুল, সোহেল, এনামুল এবং আল আমিন।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শহিদুলসহ চার ব্যক্তি ভোট চাইতে ভুক্তভোগীর বাড়িতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় ওই নারী তাদের চলে যেতে বলেন। একপর্যায়ে অভিযুক্তরা তাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে চাপ দেন। ভুক্তভোগী নারী জানান, তিনি ভোটার হননি এবং তার পরিবারের সবাই ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। এ বিষয়টি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হন। একপর্যায়ে চারজনের মধ্যে শহিদুল হঠাৎ শ্লীলতাহানির চেষ্টা করেন। দলবদ্ধভাবে ধর্ষণের চেষ্টা চালায় বলেও থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, এ সময় নারী চিৎকার করলে আশেপাশের লোকজন এলে অভিযুক্তরা পালিয়ে যায়। তবে যাওয়ার সময় কাউকে এ বিষয়ে জানালে ভুক্তভোগীকে তুলে নিয়ে নির্যাতন করার হুমকি দেয়।

এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

মামলার তদন্ত কর্মকর্তা ও ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মেরাজুল ইসলাম রুবেল বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X