মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর

আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর। ছবি : কালবেলা
আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর। ছবি : কালবেলা

বরিশাল-৩ আসনের মুলাদী-বাবুগঞ্জ ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ‘ঈগল’ প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার মাধবপাশা ইউনিয়নে ‘ঈগল’ প্রতীকের প্রার্থী ফুয়াদের নিজ এলাকার এই কার্যালয়টি ভাঙচুর হয়েছে। খবর পেয়ে বুধবার দুপুরে মাধবপাশা বাজারে ভাঙচুর হওয়া ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী কার্যালয় পরিদর্শন করেন বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের সেনা ও পুলিশ কর্মকর্তারা।

এসময় নির্বাচন কার্যালয়ে থাকা ছবি এবং চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ও ১১ দলীয় জোটের প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, বুধবার সকালে মাধবপাশা ইউনিয়নে তার নির্বাচনী অফিসে নেতাকর্মীরা কাজ করছিল। এসময় বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের ঘনিষ্ঠজন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান এবং তার ভাই সাবেক ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম খানের নেতৃত্বে কার্যালয়ে অতর্কিত হামলা-ভাঙচুর করা হয়।

তিনি অভিযোগ করে বলেন, প্রশাসনকে বার বার জানালেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরং প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। ডিসি ও এসপির কাছে সন্ত্রাসীদের তালিকা দেয়া হলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। বরিশাল-৩ আসনে কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করলেই নির্বাচন সুষ্ঠু হতো। আমাদের নেতাকর্মীদের নিয়মিত ভয়ভীতি দেখানো হচ্ছে এবং নির্বাচনের পর হামলার হুমকিও দেয়া হচ্ছে। এখনো সময় আছে। প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করলে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব।

বরিশাল-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান বলেন, ব্যারিস্টার ফুয়াদের এমন অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এ সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে।

মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান বলেন, ব্যারিস্টার ফুয়াদ নিজেই তার অফিস ভাঙচুর করে আমাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন। একজন শিক্ষিত মানুষ হয়ে তিনি যেসব কথা বলছেন, তা গ্রহণযোগ্য নয়। আমরা সকাল থেকেই শুনেছি, তার নেতাকর্মীরা এলাকায় টাকা ও ডামি ব্যালট বিতরণ করছিল। স্থানীয়রা বাধা দিলে বিষয়টিকে ভিন্ন খাতে নিতে কার্যালয় ভাঙার নাটক সাজিয়েছে। এ বিষয়ে প্রশাসনের সুষ্ঠু তদন্ত করা দরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X