ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ভালুকায় ৫ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ

ভোটকেন্দ্রে সরঞ্জাম বিতরণ। ছবি : কালবেলা
ভোটকেন্দ্রে সরঞ্জাম বিতরণ। ছবি : কালবেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে ভালুকা উপজেলা পরিষদ হলরুমে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার, গণভোটের ব্যালট, অমোচনীয় কালিসহ প্রয়োজনীয় সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়।

সরঞ্জাম গ্রহণের পর আনসার ও পুলিশ সদস্যদের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলো নিজ নিজ ভোটকেন্দ্রে নিয়ে যাচ্ছেন।

উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১০৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ২০ জন, নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৬৩৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। তরুণ ভোটারের সংখ্যা আনুমানিক ২৩ হাজার।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে এবারের নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ফখর উদ্দিন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে জাহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. মোস্তফা কামাল।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম এবং জাতীয় নাগরিক পার্টির প্রার্থী জাহিদুল ইসলামের মধ্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X