মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

৫৬ বছরের প্রথা ভেঙে ভোট দিলেন নারীরা

নারী ভোটারদের লাইন। ছবি : কালবেলা
নারী ভোটারদের লাইন। ছবি : কালবেলা

চাঁদপুরে ৫৬ বছরের প্রথা ভেঙে ভোট দিয়েছেন নারীরা। জেলার ফরিদগঞ্জ উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, বিগত বছরগুলোতে এ অঞ্চলে নারীরা ভোটাধিকার প্রয়োগ করেনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬ জন নারী ভোট দিয়েছিলেন। এবছর তাদের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। রুপসা দক্ষিণ ইউনিয়নের প্রতিটি কেন্দ্রেই এবার নারী ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে। এমনকি নারীদের উপস্থিতি পুরুষদের তুলনায় বেশি দেখা গেছে।

নারী ভোটারদের উপস্থিতি দেখতে চাঁদপুর পুলিশ সুপার রবিউল ইসলাম কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি জানান, নারীদের ভোট দিতে উৎসাহিত করার জন্য তারা যেখানে ভোট দিবে সেখানে সহকারী প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার নারীদের নেওয়া হয়েছে।

জানা গেছে, ৭০ দশকের জৈনপুরের পীর সাহেবের অনুরোধ মেনে রূপসা দক্ষিণের নারীরা ওই এলাকার কোন ভোটের সময়েই ভোট দিতে যান না। মাঝে মধ্যে দু’একটি ভোটের সময় প্রার্থীদের নিকট স্বজনরা ভোট দিলেও তার পরিমাণ ছিলো নামমাত্র। যদিও ভোট ছাড়া আর বাকী সকল কাজেই ওই ইউনিয়নের নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। বিচরণ করেন হাট-বাজারসহ যাবতীয় সকল কাজে।

ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার নারীদের পর্দা নিশ্চিত করে যে কোন মূল্যে নারীদের ভোট প্রদানের জন্য উদ্যোগ নেন। সেই উদ্যোগের অংশ হিসেবে রূপসা দক্ষিণের ইউনিয়নের মোট ৮টি কেন্দ্রের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। ওই ইউনিয়নে মোট নারী ভোটার সংখ্যা ১০ হাজার ২৯৯ জন।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সূত্রে জানা গেছে, ইউনিয়নের ৮টি কেন্দ্রে নারী ভোটের জন্য ২০টি বুথ তৈরি করা হয়েছে। ওই বুথ গুলোর জন্য সহকারি প্রিজাইডিং কর্মকর্তা থেকে শুরু করে সকল পর্যায়ের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নারীদের নিয়োগ করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ, আনসার ভিডিপি এবং ৮টি কেন্দ্রের জন্য একজন নারী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এমনকি ৮ প্রার্থীকে ওই বুথগুলোতে নারী পোলিং এজেন্ট নিয়োগ দেয়ার জন্য চিঠি ও মৌখিকভাবে অনুরোধ করা হয়েছে।

এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, নারীদের পর্দা মেনে ভোট প্রদানের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। এই বিষয়ে ওই ইউনিয়নে ইতিমধ্যেই ব্যপক প্রচারণার মাধ্যমে জানানো হয়েছে। আশা করছি এবার নারীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে আসবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১০

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১১

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১২

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৩

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৪

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৫

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৬

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৭

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৮

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৯

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

২০
X