

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে।
সন্ধ্যা ৭টা পর্যন্ত ৮৯টি কেন্দ্র থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়।
সকাল ৮টায় তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মাকে সঙ্গে নিয়ে ভোট দেন কামরুজ্জামান কামরুল। এসময় তার স্ত্রী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ আসনে ৪টি উপজেলার ২৩টি ইউনিয়নে মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৫৫৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৬ হাজার ১৮৫ জন, নারী ২ লাখ ৪৫ হাজার ৩৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ১০ জন ভোটার রয়েছেন। নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিক জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গণনা কার্যক্রম চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।