মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষের বিশ্বাসের মর্যাদা রাখতে চাই : জিলানী 

বক্তব্য রাখছেন এসএম জিলানী। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন এসএম জিলানী। ছবি : কালবেলা

গোপালগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য এসএম জিলানী বলেছেন, ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষ আমাকে বিশ্বাস করে আস্থা রেখেছেন, আমি মানুষের এই বিশ্বাসের মর্যাদা রাখতে চাই।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসায় জুমার নামাজের পর জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

জিলানী বলেন, আগামী দিনে একটি সাম্য,মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত টুঙ্গিপাড়া-কোটালীপাড়া গড়তে চাই। সেজন্য এলাকার সব মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করি।

তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে এখানকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা আগে কেউ গ্রহণ করেনি। আমি চেষ্টা করব, আমার সামর্থ্যের মধ্যে ক্ষুদ্র, মাঝারি শিল্প গড়ে তুলতে। এলাকার বেকার যুবসমাজ সহ বিভিন্ন ধরনের শ্রেণী-পেশার মানুষ যেন বেকার না থাকে। তারা যেন কর্মসংস্থানের সুযোগ পায়, সেজন্য আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করব।

জুম্মার নামাজ আদায়ের পর গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরীর (রহঃ) কবর জিয়ারত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) বিএনপির প্রার্থী এসএম জিলানী ধানের শীষ প্রতীক নিয়ে ৬০ হাজার ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক ঘোড়া প্রতীকে ৩৩ হাজার ৮৬৭ ভোট পেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X