ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দুই গ্রুপের সংঘর্ষ, নির্বাচনী কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ

ঝিনাইদহ-৪ আসনে নির্বাচন-পরবর্তী পৃথক সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ছবি : কালবেলা
ঝিনাইদহ-৪ আসনে নির্বাচন-পরবর্তী পৃথক সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ছবি : কালবেলা

ঝিনাইদহ-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পৃথক সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসব ঘটনায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এসব সহিংসতার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ভিটশ্বর গ্রামে ধানের শীষের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর (কাপ-পিরিচ প্রতীক) সমর্থকদের সংঘর্ষ হয়। হামলায় আকরাম হোসেন, ফজলুর রহমান, ফারুক হোসেন, নজরুল ইসলাম ও জাফর উদ্দীনসহ পাঁচজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তাদের বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

একই ইউনিয়নের খড়াশুনি গ্রামেও সহিংসতার খবর পাওয়া গেছে। সেখানে ধানের শীষের সমর্থকদের হামলায় কওসার বিশ্বাস নামে এক কাপ-পিরিচ প্রতীকের সমর্থক আহত হন।

এদিকে, শুক্রবার সকালে কালীগঞ্জ উপজেলার কোলা বাজারের খালকুলা গ্রামে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ধানের শীষের সমর্থক রবিউল শেখ এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মোশারেফ শেখ ও ইব্রাহিম শেখ আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবু তালেব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মহেশপুর উপজেলা পরিষদ কার্যালয়ের পাশেই অবস্থিত ‘প্রেস ক্লাব মহেশপুর’ কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা চালায়। এসময় কার্যালয়টিতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ করেছেন স্থানীয় সাংবাদিকরা।

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে এবং এসব সহিংসতার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X