কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বরই পাড়া নিয়ে তুমুল সংঘর্ষ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জে সড়কের পাশের একটি গাছ থেকে বরই পাড়া নিয়ে দুই এলাকাবাসীর মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দেওয়ালেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাস্তার পাশে কয়েকজন কিশোর ক্রিকেট খেলছিল। এ সময় পূর্বপাড়ার হাসিদুল, সাকিব ও ইমন নামে তিন-চারজন একটি উইকেট তুলে নিয়ে গেলে ছোটরা বাধা দেয়। এতে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে একজন কিশোরকে চড় মারা হয়।

ঘটনাটি দেখে এক অভিভাবক প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে বরই পাড়াকে কেন্দ্র করে বিষয়টি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও মারামারি ছড়িয়ে পড়ে।

অভিযোগ রয়েছে, আশরাফুল নামে একজনকে মারধর করা হলে তার চাচা হাবিবুর রহমানসহ কয়েকজন এসে তিনজনকে ধরে নিজ বাড়িতে আটকে রাখেন। খবর পেয়ে পূর্বপাড়ার লোকজন লাঠিসোঁটা নিয়ে পশ্চিমপাড়ার হাবিবুরের বাড়িতে হামলা চালিয়ে তাদের উদ্ধার করে। এ সময় জানালা-দরজা ভাঙচুর করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

দেওয়ালেরটেক এলাকার বাসিন্দা আলী জানান, তাদের এলাকার মাহবুব, শহীদ, আদনান, নাঈম, সায়মন ও সাত্তারকে বেপরোয়া মারধর করা হয়েছে।

অন্যদিকে পশ্চিমপাড়ার হাবিবুর রহমান অভিযোগ করেন, আহতদের হাসপাতালে নেওয়ার পথে বাধা দেওয়া হয়। পরে বিকল্প পথে হাসপাতালে যাওয়ার সময় তাদের একটি মোটরসাইকেলের সিট কেটে ফেলা হয়।

কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মোমেন আকন্দ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত এই মারামারি হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) আশরাফুল জানান, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহতদের মধ্যে পূর্বপাড়ার ৬-৭ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X