সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজ স্ত্রীর সন্ধানে স্বামীর পুরস্কার ঘোষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভালোবাসা দিবসে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন স্ত্রী। দুদিন পরও স্ত্রী ফিরে না আসায় তার সন্ধান দাতার জন্য পুরস্কার ঘোষণা করেছেন স্বামী।

রোববার (১৫ ফেব্রুয়ারি) স্ত্রীর সন্ধান না পেয়ে সরাইল থানায় জিডি করেছেন স্বামী শামাউন রেজা মিঠু।

​জিডিতে বলা হয়েছে, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মধ্যপাড়া এলাকার শামাউন রেজা মিঠুর স্ত্রী স্বামীর বাড়ি থেকে বাইরে যান। বিকেল পর্যন্ত ফিরে না আসায় খোঁজাখুজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শাওনের স্বামী শামাউন রেজা মিঠু বলেন, স্ত্রীকে খুঁজে পেতে পরিবারের সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোনো ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে।

সরাইল থানার ওসি মনজুরুল কাদের বলেন, এ রকম অভিযোগে থানায় জিডি করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ধারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১০

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১১

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১২

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১৩

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৪

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১৫

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৬

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৭

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৮

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৯

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০
X