রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ হাদীর কবর জিয়ারত করলেন ড. আতিক মুজাহিদ

রাতে শহীদ শরীফ ওসমান বিন হাদীর কবর জিয়ারত করেন ড. আতিক মুজাহিদ। ছবি : কালবেলা
রাতে শহীদ শরীফ ওসমান বিন হাদীর কবর জিয়ারত করেন ড. আতিক মুজাহিদ। ছবি : কালবেলা

কুড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ১১ দলীয় জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ শপথ গ্রহণের পরপরই শহীদ শরীফ ওসমান বিন হাদীর কবর জিয়ারত করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ শেষে রাত সাড়ে ১০টার দিকে তিনি শহীদ শরীফ ওসমান বিন হাদীর কবরস্থানে গিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন। কবরের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

জিয়ারত শেষে ড. আতিক মুজাহিদ বলেন, ‘শপথের পর আমার প্রথম গন্তব্য ছিল শহীদ শরীফ ওসমান বিন হাদীর কবর। তার রক্তঋণ ও আত্মত্যাগের চেতনা বুকে ধারণ করে ইনসাফ, বাংলাদেশ পন্থা ও সম্মানের রাজনীতি প্রতিষ্ঠার শপথ পুনরায় করলাম। ইনকিলাব জিন্দাবাদ।’

তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশের গণতান্ত্রিক চেতনা ও ন্যায়ভিত্তিক রাজনীতির ভিত্তি রচিত হয়েছে। সেই আদর্শ ধারণ করেই তিনি সংসদে জনগণের পক্ষে কথা বলবেন এবং কুড়িগ্রাম-২ আসনের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১০

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১১

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১২

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৩

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৪

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৫

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৬

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৮

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৯

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

২০
X