কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

শপথ নিয়েই শহীদ ও আহতদের পাশে হাসনাত

শপথ গ্রহণের পরপরই নিজ নির্বাচনী এলাকায় জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন হাসনাত আব্দুল্লাহ।
শপথ গ্রহণের পরপরই নিজ নির্বাচনী এলাকায় জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শপথ গ্রহণের পরপরই নিজ নির্বাচনী এলাকায় জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এলাকায় ফেরার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই তিনি বিভিন্ন গ্রামে গিয়ে শহীদ পরিবারের খোঁজখবর নেন এবং আহতদের সঙ্গে সময় কাটান।

সকাল থেকে হাসনাত আব্দুল্লাহ নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম সফর করেন। তিনি শহীদ আব্দুর রাজ্জাক রুবেলের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এসময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান এবং একটি পাকা ঘর নির্মাণের ঘোষণা দেন।

এরপর তিনি শহীদ আমিনুল ইসলাম সাব্বিরের পরিবারকে ২ লাখ টাকা সহায়তা প্রদান করেন এবং স্বাবলম্বী হওয়ার জন্য একটি দোকান করে দেওয়ার উদ্যোগ নেন। পর্যায়ক্রমে মহেশপুর গ্রামের শহীদ জহিরুল ইসলাম ও বড়শালঘর গ্রামের শহীদ সাগরের বাড়িতেও যান তিনি এবং তাদের পরিবারের জন্য আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন।

বিকেলে স্থানীয় একটি রেস্তোরাঁয় জুলাই আন্দোলনে আহতদের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সেখানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম ব্যক্তিগতভাবে তদারকি করার আশ্বাস দেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই আন্দোলনের শহীদদের রক্তের সঙ্গে কোনো ধরনের বেইমানি সহ্য করা হবে না। শহীদ ও আহতদের নাম ব্যবহার করে যদি কেউ চাঁদাবাজি বা দখলবাজির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, শহীদ পরিবার ও আহতদের পাশে থাকা তার অগ্রাধিকারমূলক দায়িত্বের অংশ এবং এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১০

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১১

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১২

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৩

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৪

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৫

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৬

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৭

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৮

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৯

গন্তব্য

২০
X