বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

অর্থ আত্মসাতের অভিযোগে ২ শিক্ষক বরখাস্ত

ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক। ছবি : কালবেলা
ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক। ছবি : কালবেলা

জালিয়াতির মাধ্যমে বিদ্যালয়ের ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান ও সহকারী শিক্ষক মো. নসরুল আমিন গাজীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এক আদেশে তাদের সাময়িক বরখাস্ত প্রদান করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ এনে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. মনিরুজ্জামান ২০২৫ সালের ১২ নভেম্বর বরিশালে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান ও সহকারী শিক্ষক নসরুল আমিন গাজীকে আসামি করা হয়। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক তাদের বিরুদ্ধে সমন ইস্যু করেন।

মামলার বাদী, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. মনিরুজ্জামান হাওলাদার বলেন, তিনি এবং সাবেক সভাপতি এইচ এম সোহাগের স্বাক্ষর না নিয়ে জালিয়াতির মাধ্যমে প্রধান শিক্ষক ও তার সহযোগী সহকারী শিক্ষক ব্যাংক থেকে কয়েক লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করলে ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ তাদের সাময়িক অব্যাহতি (বরখাস্ত) দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতি রুমানা আফরোজ বলেন, অর্থ আত্মসাতের অভিযোগে অভিভাবক সদস্যের মামলায় আদালত প্রধান শিক্ষক আনিসুর রহমান হাওলাদার ও সহকারী শিক্ষক নসরুল আমিন গাজীর বিরুদ্ধে সমন ইস্যু করেছেন। সরকারি কৌশুলীর প্রতিবেদন সাপেক্ষে তাদের দুইজনকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫ এর অনুচ্ছেদ-১৯ মোতাবেক বরখাস্ত (সাময়িক অব্যাহতি) করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রধান শিক্ষক নীলিমা আক্তারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে সাময়িক অব্যাহতিপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান হাওলাদারকে একাধিক কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X