রাজবাড়ী প্রতিনিধি:
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

গাড়িতে হাইড্রোলিক হর্ন, জরিমানা গুণলেন চালক

রাজবাড়ীতে অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ছবি : কালবেলা
রাজবাড়ীতে অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ছবি : কালবেলা

রাজবাড়ীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার আলাদিপুর এলাকায় বাবা মুর্শিদ জামাই পাগলের মাজার রোডে এ অভিযান পরিচালিত হয়। রাজবাড়ী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযানে ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক, মো. আরিফুল হক, মো. আশিকুজ্জামান ও মো. মিজানুর রহমান। প্রসিকিউশন প্রদান করেন রাজবাড়ী জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. ইমরান হোসেন।

পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইমরান হোসেন বলেন, হাইড্রোলিক হর্নের বিকট শব্দ জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X