টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মানবপাচারকালে ৫৫ জন নারী ও শিশু উদ্ধার

উদ্ধারকৃত ৫৫ জন ভুক্তভোগী নারী ও শিশু। ছবি : কালবেলা
উদ্ধারকৃত ৫৫ জন ভুক্তভোগী নারী ও শিশু। ছবি : কালবেলা

বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন দেখিয়ে কক্সবাজারের সমুদ্র পথে কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান চালিয়ে ৫ জন মানবপাচারকারীকে আটক করেছে এবং নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত ৫ চক্রের সদস্যরা হলেন, বাহারছড়া নোয়াখালী পাড়া এলাকার নবী হোসেন (২৭), মহেশখালী কেরুনতলী এলাকার মো. রায়হান (২০), বাহারছড়া বড় ডেইল এলাকার মাহফুজ উল্লাহ (১৮), উখিয়া কুতুপালং ১ নং ক্যাম্পের বাসিন্দা শফিক আলম (২২), একই ক্যাম্পের লাল মিয়া।

কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোয়েন্দা সূত্রে তথ্য পাওয়া যায় যে, বাহারছড়া সমুদ্র এলাকায় বিপুল সংখ্যক ব্যক্তি, নারী ও শিশুসহ মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টায় বাহারছড়া, শাহপরী ও স্টেশন টেকনাফ থেকে আউটপোস্ট সদস্যরা একটি যৌথ অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, অভিযান চলাকালীন একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত প্রদান করা হয়। বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড দল তা ধাওয়া করে কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ৩ জন মহিলা, ৩৯ জন পুরুষ, ১৩ জন শিশুসহ মোট ৫৫ জনকে উদ্ধার করা হয় এবং পাচার চক্রের সঙ্গে জড়িত ৫ জন মানবপাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানিয়েছেন, মানবপাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। আটক ও উদ্ধারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন পাচারচক্র বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১১

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১২

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৩

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৪

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৫

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৬

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৭

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৮

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৯

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

২০
X