দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

“আপনি অপকর্ম করবেন, দল সে দায়ভার বহন করবে না”

পথসভায় বক্তব্য দিচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি : কালবেলা
পথসভায় বক্তব্য দিচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি : কালবেলা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ক্ষমতায় আছি বলে আমি কী হলাম রে-এ চিন্তা যদি করেন, তাহলে আমার কাছে আসতে হবে না। আমি সাধারণ জনগণকে নিয়ে রাজনীতি করব।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

ফরহাদ হোসেন আজাদ বলেন, সাধারণ জনগণের ভোটেই আমরা এমপি হয়েছি, সরকার গঠন করেছি। কাজেই আপনি অপকর্ম করবেন এর দায়ভার দল বহন করবে না, মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করবেন না এবং আমি ফরহাদ হোসেন আজাদও গ্রহণ করব না।

তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিগত দিনে কী ভুল করেছেন, কী অন্যায় করেছেন, কী ত্রুটি করেছেন সেগুলোর আত্মসমালোচনা করে সংশোধন হওয়ার চেষ্টা করুন।

তিনি বলেন, এমপি-মন্ত্রী হয়েছি পাঁচ বছরের জন্য। পাঁচ বছর পর আবার আপনাদের সামনে হাজির হতে হবে। একটি কথা মনে রাখবেন, আপনারও যেমন একটি ভোট, ওই সাধারণ মানুষেরও একটি ভোট।

স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাদের উদ্দেশে প্রতিমন্ত্রী আরও বলেন, আপনি যেই হন না কেন, চেয়ারম্যান, মেম্বার কিংবা নেতা, আমার মেসেজ ক্লিয়ার, যদি আমার দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ পাই, এক সেকেন্ড দেরি করব না, দল থেকে বহিষ্কার করব এবং আইনপ্রয়োগকারী সংস্থার কাছে তুলে দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১০

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১১

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১২

ইতিহাসের এই দিনে

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৫

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৬

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৭

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৮

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৯

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

২০
X