চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

একুশে ফেব্রুয়ারিকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: সিএমপি

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামে কোনো ধরনের নাশকতার তথ্য বা আশঙ্কা নেই বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ।

আগামীকাল ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে (রাত ১২টা ০১ মিনিটে) চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়রসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সর্বস্তরের জনগণ। এ উপলক্ষে শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদকে সামনে রেখে নগরীতে এমনিতেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বলবৎ রয়েছে।

তিনি বলেন, সিএমপি কমিশনারের নির্দেশনা অনুযায়ী পবিত্র রমজান, ঈদ এবং ২১ ফেব্রুয়ারি- এই তিনটি বিষয়কে প্রাধান্য দিয়ে আমাদের ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা নাশকতার তথ্য নেই। তবে আমরা সতর্ক রয়েছি এবং পর্যাপ্ত পুলিশ ফোর্স মাঠে মোতায়েন আছে।

নগরবাসী যেন নির্বিঘ্নে এবং যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেন সেজন্য সিএমপির পক্ষ থেকে ট্রাফিক ব্যবস্থাপনা এবং গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X