সিলেট ব্যুরো
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

পরিবেশ রক্ষার কার্যকর উপায় ব্যাপক সবুজায়ন : বাণিজ্যমন্ত্রী

বৃক্ষরোপণ করছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : কালবেলা
বৃক্ষরোপণ করছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : কালবেলা

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, গ্লোবাল ওয়ার্মিং এখন আর দূরের কোনো বিষয় নয়, আমরা সরাসরি এর প্রভাব অনুভব করছি। তাপমাত্রা বাড়ছে, ঋতুচক্র বদলে যাচ্ছে। এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষার সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো ব্যাপক সবুজায়ন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে। এটি নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ। পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী জুন মাসের মধ্যে সিলেটে ২০ লক্ষ গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে আদর্শ হিসাবে যে পরিমাণ বনায়ন থাকা দরকার, বাস্তবে আমরা তার চেয়ে অনেক পিছিয়ে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সহনীয় ও শীতল পরিবেশ নিশ্চিত করতে এখনই বড় পরিসরে গাছ লাগানোর বিকল্প নেই। গাছ শুধু তাপমাত্রা কমায় না, বায়ুদূষণ কমায়, কার্বন শোষণ করে, জীববৈচিত্র্য রক্ষা করে এবং জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১২

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৩

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৪

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৫

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১৭

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১৮

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৯

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

২০
X