ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে ছাত্রদল নেতাসহ নিহত ২

বাঁ থেকে নিহত শাহরিয়ার জামান শান্ত ও ছাত্রদল নেতা টোটন। ছবি : কালবেলা
বাঁ থেকে নিহত শাহরিয়ার জামান শান্ত ও ছাত্রদল নেতা টোটন। ছবি : কালবেলা

ঝিনাইদহ শহরের বাইপাস কলাহাট এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতাসহ দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পবহাটি কলাহাটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শহরের ব্যাপারীপাড়ার আব্দুস সাত্তারের ছেলে ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টোটন (২৪) এবং আরাপপুর এলাকার দুখী মাহমুদ সড়কের শাহীন বিশ্বাসের ছেলে শাহরিয়ার জামান শান্ত (২৫)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতে শান্ত তার বন্ধু টোটনের মোটরসাইকেলে ঘুরতে বের হন। এ সময় তারা মোটরসাইকেলযোগে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আরাপপুর আসছিলেন। এ সময় কলাহাটের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন রাস্তার উপর ছিটকে পড়ে যাb।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত টোটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ভোর ৪টায় মারা যান।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তাপস কুমার বলেন, শান্তকে মৃত অবস্থাতেই আনা হয়েছে। তবে আহত টোটনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় জড়িত ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।

কালবেলা/এআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১০

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১১

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১২

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৩

রিজার্ভ আরও বাড়ল

১৪

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১৫

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৮

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৯

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

২০
X