ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ভালুকায় ৩ দিনব্যাপী বইমেলা

বইমেলা উদ্বোধন করছেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। ছবি : কালবেলা
বইমেলা উদ্বোধন করছেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। ছবি : কালবেলা

বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ময়মনসিংহের ভালুকায় তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এমপি বলেন, বই মানুষকে আলোকিত করে। একটি প্রজন্মকে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় তিনি শিক্ষার্থীদের বেশি বেশি বই পড়ার আহ্বান জানান এবং এরকম আয়োজন নিয়মিত করার ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত হোসেন পাঠান প্রমুখ। বিশ্ব সাহিত্য কেন্দ্রের তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ এ বইমেলায় বিভিন্ন প্রকাশনীর স্টল, বই প্রদর্শনী রাখা হয়েছে। মেলাটি ঘিরে বইপ্রেমীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১০

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১১

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১২

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৩

গন্তব্য

১৪

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১৫

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১৬

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৭

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৮

আইনজীবী বারে হামলা

১৯

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

২০
X