গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ এএম
অনলাইন সংস্করণ

পুরুষাঙ্গ কাটা অবস্থায় যুবক উদ্ধার, অতঃপর... 

মঞ্জুরকে দেখতে আসা স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
মঞ্জুরকে দেখতে আসা স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

সিলেটের গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের শাহাবুদ্দিনের বাড়ির বাঁশ ঝারের নিচ থেকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় মঞ্জুর আহমদ নামে এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজের পর মসজিদ থেকে ফেরার পথে লাকী গ্রামের শাহাবুদ্দিনের বাড়ির পাশে বাঁশ ঝারের নিচে এ ঘটনা ঘটে। আহত মঞ্জুর আহমদ গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের উত্তর পশ্চিম পাড়া ২ নং ওয়ার্ডের বাসিন্দা মনির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ফজরের নামাজ পড়তে বাড়ির পার্শ্ববর্তী মসজিদে যায় মঞ্জুর। পরে সকালে পার্শ্ববর্তী শাহাবুদ্দিনের বাড়ির বাঁশ ঝারের নিচে গুরুতর আহত অবস্থায় মঞ্জুর আহমদকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তবে ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি। এটি আত্মহত্যার চেষ্টা নাকি অন্য কোন অপরাধমূলক ঘটনার ফল তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

মঞ্জুর আহমদের বড় ভাই বদরুল ইসলাম কালবেলাকে বলেন, সেহরির পর ফজরের নামাজ পড়তে যায় মঞ্জুর। সেহরির পর বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। সকালে খবর পাই পাশের বাড়ির একটি ফাঁকা জায়গায় গোপনাঙ্গ কাটা অবস্থায় পরে আছে মঞ্জুর। কিভাবে এ ঘটনা ঘটেছে মঞ্জুর কিছুই বলেনি। মনজুরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই।

সালুটিকর পুলিশ অফিসার এএসআই সারোয়ার হোসেন কালবেলাকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং কাটা পুরুষাঙ্গ তার বাড়ি থেকে উদ্ধার করি। ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই আত্মীয়রা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে একটি রশি উদ্ধার করি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।

তিনি আরও বলেন, কি কারণে এমন ঘটনা ঘটেছে তা এখনো বলা যাচ্ছে না তবে তদন্তে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যার চেষ্টা করেছিল সে। তার পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১০

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১১

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১২

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৩

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৪

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৫

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৬

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৭

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৮

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৯

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

২০
X