মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীর কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার আহমেদ কবির। ছবি : কালবেলা
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার আহমেদ কবির। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে ৫০ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহমেদ কবির নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, চাঁদাবাজির মামলায় আহমেদ কবির নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মারধরের শিকার সিরাজ জায়গা-জমি বিক্রিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন।

খুলশী থানার উপপরিদর্শক মাসুদ কামাল বলেন, মোহাম্মদ সিরাজ নামের এক ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি করেছিলেন আহমেদ কবির। এ জন্য লোকজন নিয়ে সিরাজের বাসার নিচে গিয়ে সেখানে তার ওপর অতর্কিত হামলা করেন এবং একপর্যায়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আহমেদ কবির নিজেকে সাংবাদিকও পরিচয় দেন।

ভুক্তভোগী মোহাম্মদ সিরাজ বলেন, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জায়গা-জমি বিক্রির মধ্যস্থতা করি। এতে কমিশন হিসেবে টাকা পাই। প্রায় তিন-চার মাস আগে আহমেদ কবিরের সঙ্গে আমার পরিচয় হয়। ওই সময় থেকেই সে আমার কাছ থেকে টাকা দাবি করে আসছিলেন। সম্প্রতি আমার কাছে ৫০ লাখ টাকা দাবি করেন কবির।

তিনি জানান, বুধবার রাতে বাজারে যাওয়ার জন্য বাসা থেকে নিচে নামলে কবিরের নেতৃত্বে আমাকে চার-পাঁচজন লোক বাসার নিচে আটকে চাঁদা দাবি করেন। একপর্যায়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজনের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। এ বিষয়ে খুলশী থানায় একটি মামলা দায়ের করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X