নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় চারজন গুলিবিদ্ধ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সন্ত্রাসীদের হামলায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- আলিম, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া।

জানা যায়, সামিউল ট্রেডার্সের ইজারা নেওয়া বালুমহালের লোকজন ফসলি জমি থেকে বালু উত্তোলন করতে এলে গ্রামের জনসাধারণ বাধা দেয়। বালুমহলের পার্শ্ববর্তী থানার মীর্জাচর গ্রামের সন্ত্রাসীরা বাধাকারিদের ওপর গুলি ছোড়ে। এতে চারজান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদের নবীনগর উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

স্থানীয়রা বলেন, রোববার সকালে ড্রেজার দিয়ে আমাদের ফসলি জমি কেটে নিচ্ছিল অভিযুক্তরা। পরে গ্রামের জনসাধারণ বাধা দিলে তাদের সন্ত্রাসী বাহিনী গুলি ছোড়ে। এতে আমাদের কয়েকজন গুলিবিদ্ধ হন। পাশের উপজেলার মির্জাচর গ্রামের সন্ত্রাসীরা অবৈধভাবে বালু তুলে আমাদের গ্রামের ফসলি জমি বিলীন করে ফেলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, নবীনগর উপজেলায় বিএনপির দুই গ্রুপের অনেকেই এই বালুমহালের সঙ্গে জড়িত। আমরা অনেক ক্ষতিগ্রস্ত। বর্তমান এমপির কাছে আমরা এর প্রতিকার চাই।

সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন বলেন, বালুমহালের সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়েছে। আমাদের অনেক মানুষকে গুলি করেছে। তারা প্রথমে স্পিড বোট থেকে গুলি ছোড়ে। পরে আরও ৪-৫টি বোট থেকে চরে নেমে এসে গুলি চালায়। পরে তারা বাজারে ঢুকে ফাঁকা গুলি ছুড়ে।

পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান নূরুজ্জামান কালবেলাকে বলেন, মির্জাচরের ৩-৪টি স্পিডবোট বালু উত্তোলনের সময় সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মহড়া দেয়। এই বালুমহালের সঙ্গে উপজেলা বিএনপির অনেক নেতাকর্মী জড়িত। ফসলি জমি, স্কুল, মসজিদ বিলীন হয়ে যাচ্ছে। আমরা এর প্রতিকার চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১০

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১১

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১২

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৩

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৪

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৫

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৬

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৭

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৮

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৯

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

২০
X