রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা। ছবি : সংগৃহীত
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা। ছবি : সংগৃহীত

প্যারোলে সাময়িক মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন পাটোয়ারী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে নিজ বাড়ির পাশের ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

আলাউদ্দিন পাটোয়ারী (২৮) একটি অস্ত্র মামলায় জেলা কারাগারে আছেন। তার বাবা শুকুর পাটোয়ারী শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মারা যান।

বাবার মৃত্যুসংবাদ পেয়ে শেষবারের মতো মুখ দেখার আকুতি জানান আলাউদ্দিন। এ প্রেক্ষিতে তার স্ত্রী মোছা. সুমাইয়া আক্তার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন। মানবিক দিক বিবেচনায় রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সুলতানা আক্তারের অনুমতিক্রমে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

পুলিশি কড়া পাহারায় আলাউদ্দিনকে জানাজাস্থলে আনা হয়। ঈদগাহ মাঠে বাবার জানাজায় অংশ নেওয়ার সময় উপস্থিত স্বজনদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। জানাজা শেষে তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, পরিবারের আবেদনের ভিত্তিতে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে পুলিশি নিরাপত্তায় আলাউদ্দিনকে জানাজায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় এবং নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর নিমতলা গ্রামে অভিযান চালিয়ে জার্মানির তৈরি একটি রিভলভার ও একটি রামদাসহ আলাউদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে রাজবাড়ী সদর থানায় তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়। সেই মামলায় তিনি বর্তমানে কারাগারে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X