সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

দুর্নীতিতে জিরো টলারেন্স, অনিয়ম পেলেই ব্যবস্থা : প্রতিমন্ত্রী টুকু

সাভারের বিসিএস লাইভস্টক একাডেমিতে ৪৪তম বিসিএস ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
সাভারের বিসিএস লাইভস্টক একাডেমিতে ৪৪তম বিসিএস ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যেখানেই অনিয়ম ও দুর্নীতি পাওয়া যাবে, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দুর্নীতির প্রশ্নে সরকারের অবস্থান স্পষ্ট, জিরো টলারেন্স। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সরকার বদ্ধপরিকর।

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারের বিসিএস লাইভস্টক একাডেমিতে ৪৪তম বিসিএস ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের কোথাও কোনো অনিয়ম বা দুর্নীতির তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশকে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে সর্বোচ্চ জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেব না। নিয়মতান্ত্রিকভাবে দেশ পরিচালনার মাধ্যমে জনগণকে শৃঙ্খলার মধ্যে আনতে চাই। এই দেশ আমাদের সবার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সাভারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবেও প্রতিমন্ত্রী একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর একান্ত উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) ফখরুদ্দিন আহামেদ, বিসিএস লাইভস্টক একাডেমির পরিচালকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

একদিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X