নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

নাটোরে বিএনপি কার্যালয় ভাঙচুর করল আ.লীগ নেতাকর্মীরা

ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ভাঙচুর। ছবি : কালবেলা
ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ভাঙচুর। ছবি : কালবেলা

নাটোরের নলডাঙ্গায় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ছাতারভাগ গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ করে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিল ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।

ব্রহ্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রাকিব বলেন, সন্ধ্যায় আরিফুল ইসলাম বাচ্চু, মোকলেসুর রহমান ও কাসেমসহ আরও কয়েকজন বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এরা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সদস্য। এরাই এই অফিস ভাঙচুরের সঙ্গে জড়িত।

তিনি বলেন, এরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এসে এই অফিস ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে দ্রুত এদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার জোর দাবি জানান তিনি।

তবে এই ব্যাপারে অভিযুক্তদের কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি শান্ত আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X